আই ভি এফ / টেস্টটিউব বেবি

(IVF / Test Tube Baby)

আইভিএফ কেন?

আই ভি এফ (IVF) কি?

আই ভি এফ (ইনভিট্রো ফার্টিলাইজেশন) বলতে এমন একটি চিকিৎসা পদ্ধতিকে বোঝায় যেখানে নারীর ডিম্বাণু তার ডিম্বাশয় থেকে অপসারণ করা হয় এবং পরীক্ষাগারে পুরুষের শুক্রাণু দিয়ে নিষিক্ত করা হয়। এরপর ভ্রূণ মায়ের জরায়ুতে স্থাপন করা হয়।

যাদের জন্য আই ভি এফ চিকিৎসা উপকারী

  • ফেলোপিয়ান টিউবে ব্লকেজ থাকলে
  • পুরুষের স্পার্ম কাউন্ট কম হলে
  • ফাইব্রয়েড বা ওভ্যুলেশন সমস্যা থাকলে
  • ফেলোপিয়ান টিউব অপসারণ করা হলে
  • জেনেটিক সমস্যা থাকলে

পূর্ব প্রস্তুতিমূলক পরীক্ষা

আইভিএফ শুরু করার আগে দম্পতির শারীরিক অবস্থা, হরমোন লেভেল, ডিম্বাশয়ের রিজার্ভ এবং অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এসব পরীক্ষার মাধ্যমে চিকিৎসার সঠিক পরিকল্পনা তৈরি করা হয়।

আইভিএফ পদ্ধতি

  1. ইনজেকশনের মাধ্যমে একাধিক ডিম্বাণু তৈরি করা
  2. আল্ট্রাসাউন্ডের সাহায্যে ডিম সংগ্রহ করা
  3. পুরুষের শুক্রাণু সংগ্রহ করা
  4. ল্যাবে ডিম্বাণু ও শুক্রাণু নিষিক্ত করা
  5. ভ্রূণ তৈরি করে জরায়ুতে প্রতিস্থাপন করা

আইভিএফ-এর সুবিধা

  • সাফল্যের হার তুলনামূলক বেশি
  • একাধিকবার চেষ্টা করা যায়